মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ March, ২০২৬

মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ March, ২০২৬ |
ক্ষমতা হস্তান্তরের পর সম্ভাব্য মব বা জনরোষের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। এই নিরাপত্তাহীনতা থেকেই দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ গেজেটের মাধ্যমে নিজেকে পরবর্তী এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি ঘোষণা করেছেন তিনি। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইন-২০২১ এর ধারা ২(ক) ব্যবহার করে জারি করা এই গেজেটের ফলে তিনি বিদায়ের পর পরবর্তী এক বছর এসএসএফ-এর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণত বিদায়ী সরকারপ্রধানদের ক্ষেত্রে এই নিরাপত্তা স্বয়ংক্রিয় নয়, তবে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূস নিজের জন্য এই সুরক্ষা নিশ্চিত করে গেছেন। বিস্ময়কর বিষয় হলো, স্বচ্ছতার খাতিরে সরকারি

গেজেটগুলো বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের (বিজি প্রেস) ওয়েবসাইটে প্রকাশ করা হলেও ড. ইউনূসের এই ভিভিআইপি ঘোষণার গেজেটটি সেখানে পাওয়া যায়নি। বিজি প্রেসের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা নথির ভিত্তিতে এটি মুদ্রিত হলেও তাদের বিশেষ অনুরোধেই তা ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এই গোপনীয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, এখন থেকে ড. ইউনূসের বাসভবন, কর্মস্থল এবং দেশ-বিদেশের প্রতিটি পদক্ষেপে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করা হবে। ড. ইউনূসের এই মব আতঙ্কের পেছনে তার আমলের মানবাধিকার লঙ্ঘনের চিত্রকে দায়ী করছেন বিশ্লেষকরা।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, বিগত ১৮ মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স চরম আকার ধারণ করেছিল। ৪১৩টি গণপিটুনির ঘটনায় ২৫৯ জন প্রাণ হারিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন অন্তত ৬০ জন। এছাড়া বঙ্গবন্ধু ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা, মাজার ভাঙচুর এবং আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আইনের শাসন ও বিচারব্যবস্থার ভঙ্গুর অবস্থার কারণে সাবেক এই শাসকরা এখন নিজেরাই জনরোষের কবলে পড়ার ভয় পাচ্ছেন। নিরাপত্তাহীনতার এই একই কারণে সাবেক অনেক উপদেষ্টা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছিলেন। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে

এবং চলতি ফেব্রুয়ারির মধ্যেই তাদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে মিন্টো রোড ও হেয়ার রোডের বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো নতুন সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস গত ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন। ১৮ মাসের শাসনকাল শেষে বিদায় নিলেও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ আইনি ঢাল ব্যবহার করা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ