বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
২০২৬ সালের মার্চ। দেশের রাজনৈতিক মঞ্চে আবারও সেই একই চিত্র – দুর্নীতি, সন্ত্রাস, স্বৈরাচার। যেনো কিছুই বদলায়নি। বরং, আরো ঘনিয়ে এসেছে অন্ধকার। বিএনপি, যাদের জন্মই হয়েছিল জিয়াউর রহমানের সেনানিবাসে, যাদের রাজনীতি শুরু হয়েছিল দুর্নীতি আর সন্ত্রাসের হাত ধরে, তারা এখনো সেই একই পথে হাঁটছে। শুধু নাম বদলেছে। এখন তারা “মন্ত্রী পরিষদ”। কিন্তু নামসর্বস্ব। তাদের কাজের ধরন, তাদের আচরণ, তাদের রাজনীতি – কিছুই বদলায়নি। রংপুরের ঘটনাটি শুধু একটি উদাহরণ। যুবদলের এক শীর্ষ নেতা, আকিবুল রহমান মনু, কেবল ও ইন্টারনেট কর্মকর্তার রুমে ঢুকে তার স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি দিচ্ছেন। ভিডিওতে তার উত্তেজিত কণ্ঠ, অশ্লীল ভাষা, ভয়ভীতি – এসব কিছুই প্রমাণ করে, এই দলের

রাজনীতি কতটা নিম্নস্তরে নেমে গেছে। তারা রাজনীতি করে না, তারা চাঁদাবাজি করে, ভয় দেখায়, গুলি করে। তাদের কাছে রাজনীতি মানে হলো ফুটপাতে কাগজ টোকানো, রাতে গুণ্ডামি করা। অভাব লজ্জার নয়, কিন্তু জুলুম লজ্জার। আর এই জুলুমই তাদের প্রধান হাতিয়ার। কিন্তু প্রশ্ন হলো, দেশে কি স্বরাষ্ট্র মন্ত্রী নেই? কি কাজ করে তারা? প্রতিবারই ঘটনার পর মিডিয়াকে দোষারোপ করা হয়, পুলিশকে বলা হয় রিপোর্ট করতে। মিডিয়ার কাজ হলো খবর দেওয়া, কিন্তু পুলিশের কাজ কি? তারা কি শুধু রিপোর্ট নেবে, আর কিছুই করবে না? নাকি তারা নিজেরাই এই সন্ত্রাসের অংশ? দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেরাই নিশ্চুপ থাকে, তাহলে সাধারণ মানুষের কোথায় যাবে? বাংলাদেশ এখন

ধর্ষক, খুনি, গুণ্ডা, মাস্তান, সন্ত্রাসী, মৌলবাদী, ভণ্ড, বাটপার, মববাজদের একটা ভাগাড়। ধর্ম, রাজনীতি, সমাজ – সবকিছুই কলুষিত হয়ে আছে এদের কারণে। যুবদলের মতো সংগঠন, যাদের উচিত ছিল দেশের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা, তারা নিজেরাই হয়ে উঠেছে সন্ত্রাসের প্রতীক। গ্লোবাল ক্রাইসিসের সময়ে তাদের উচিত ছিল দেশের জন্য কিছু করা, কিন্তু তারা করছে উল্টো। এসব কি রাজনীতি? না, এসব হলো সন্ত্রাস। দেশের মানুষ এখন আর সহ্য করতে চায় না। তারা প্রতিরোধ করতে চায়। কিন্তু প্রতিরোধের পথ কোথায়? যখন রাজনৈতিক দলগুলো নিজেরাই দুর্নীতিগ্রস্ত, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই নিশ্চুপ, তখন সাধারণ মানুষের কী উপায় থাকে? দেশের রাজনীতি গত ১৮-১৯ মাসে এমন এক পর্যায়ে

পৌঁছেছে, যেখানে মানুষের আস্থা হারিয়ে গেছে। তারা আর বিশ্বাস করে না গত ১৮-১৯ মাস ধরে রাজনীতি করে চলা কোনো দলকে, কোনো নেতাকে। কারণ এখন যারা রাজনীতি করছে তারা সবাই একই। সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই সন্ত্রাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়