দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
দেশের বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একাধিক স্থানে জয় পেলেও নওগাঁ ও নেত্রকোনায় তারা প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির দাবি, বিএনপি–সমর্থিত আইনজীবীদের বাধার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে লক্ষীপুর, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, কুষ্টিয়া ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন বারে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিপুল জয় পেয়েছে। সংগঠনটির নেতারা বলেন, “দেশজুড়ে আইনজীবীদের রায়ে আমাদের প্রতি আস্থা স্পষ্ট হয়েছে। কিন্তু কিছু জেলায় পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে।” নওগাঁ-নেত্রকোণায় মনোনয়নেই বাধা নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন–এর ২০২৬ সালের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। গতকাল সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাত

সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়ে জয়ী হন। সহসভাপতি ও সদস্যসহ অধিকাংশ পদেই জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ–সমর্থিত প্রার্থীরা। তবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা অভিযোগ করেছেন, নওগাঁয় তাদের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাধা দেওয়া হয়। পরিস্থিতির কারণে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেননি বলেও দাবি করেন তারা। একই ধরনের অভিযোগ উঠেছে নেত্রকোনা আইনজীবী সমিতি–র নির্বাচন ঘিরেও। আওয়ামীপন্থী আইনজীবীরা দাবি করেছেন, মনোনয়নপত্র সংগ্রহে বাধা এবং নির্বাচনকালীন চাপের কারণে তারা কার্যত প্রার্থী দিতে

পারেননি। সংগঠনটির একাধিক নেতা বলেন, “মনোনয়ন নিতে গেলেই বাধা, নির্বাচন করতে গেলেও বাধা—এমন পরিস্থিতিতে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা সম্ভব হয়নি।” দেশজুড়ে আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থীদের জয়জয়কার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে সাতটিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি’সহ ৬ পদে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় পায়। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো প্যানেল না দিয়েও ১৫টি পদের আটটিতেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়