চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাঈমা ইরা (ইরা)-কে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি বাবু শেখ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু শেখ ইরাদের পাশের বাড়িতে বাস করতেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। এ ঘটনায় ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে, গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুসারে,

বাবু শেখ আওয়ামী লীগ সরকারের আমলে একটি শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন। জুলাই২৪ আন্দোলনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর (৫ আগস্টের পর) ‘আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের’ শিকার হিসাবে বাবু শেখকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। ইউথ পলিসি ফোরামের পলিসি কনভেনর ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) এই তথ্য তুলে ধরে ওই জামিনের সিদ্ধান্তদানকারী বিচারকের শাস্তি দাবি করেছেন। তিনি লিখেছেন যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন শিশু ধর্ষককে জামিন দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর দায় বিচার বিভাগের ওপর বর্তায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল গ্রেপ্তার নিশ্চিত করে বলেন, সিসিটিভি

ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে বাবু শেখকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আসামি গ্রেপ্তার হতে পারে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় স্থানীয় জনতা, বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিশু নির্যাতন ও নিরাপত্তা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। অনেকে পূর্বের সাজা ও জামিনের বিষয়টিকে ‘ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করে বিচার ব্যবস্থার সংস্কার দাবি করছেন।পুলিশ জানিয়েছে, বাবু শেখের পূর্বের মামলা ও জামিন সংক্রান্ত তথ্য তদন্তে যাচাই করা হচ্ছে। এ ঘটনা শিশু সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়