ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন
দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা
শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত
শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান
জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে
উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে
কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি
সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল মিলনায়তনের নাম পরিবর্তন করে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে পুনরায় নামকরণের নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মিলনায়তন পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।।
প্রতিমন্ত্রী বলেন, সংস্কারের জন্য ‘এম সাইফুর রহমান মিলনায়তন’ নামেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নামটি সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে সহজে দৃশ্যমান হয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হলেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সংস্কৃতি কর্মীরা জানান, প্রথমে মিলনায়তনটির নাম ছিল সিলেট অডিটোরিয়াম। পরে চারদলীয় জোট সরকারের সময় সংস্কারের পর এটি এম
সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে রাখা হয় কবি নজরুল মিলনায়তন। পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, বর্তমানে মিলনায়তনটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। যথাযথ তদারকি নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় নেওয়ার প্রস্তাব দেওয়া হলে প্রতিমন্ত্রী সম্মতি দিয়েছেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখন থেকে সংস্কারকাজ ও পরিচালনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ
মালিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।