‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬

‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ |
মহান স্বাধীনতার মাস ও অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক দিবসগুলো উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জন করে। মার্চ মাস বাঙালির জাতীয় জীবনে গৌরব, বেদনা ও প্রেরণার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত। দলটি জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৭

মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি-তে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ, আলোচনা সভা এবং তরুণ-যুব ও ছাত্রসমাজসহ নতুন প্রজন্মের কাছে ভাষণের তাৎপর্য তুলে ধরতে সংলাপের আয়োজন করা হবে। ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে একইভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ভবন ও টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং শিশুদের অংশগ্রহণে বিভিন্ন উপযোগী কর্মসূচি পালন করা হবে। এ দিন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও সহায়তা সামগ্রী বিতরণের

কর্মসূচিও রয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আলোচনা সভা আয়োজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ভবন ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখা পর্যন্ত কর্মসূচি গ্রহণ করা হবে। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সময়োপযোগী পৃথক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে ঘোষিত কর্মসূচির পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন হতে পারে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়