জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬

জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যে বাণিজ্য চুক্তিটি করেছে, তাকে ‘জাতিকে বোকা বানানোর শামিল’ বলে অভিহিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি অভিযোগ করেছেন, এই চুক্তির প্রকৃত রূপ গোপন করে সাধারণ মানুষকে শুরু থেকেই বিভ্রান্তিকর ও ভুল ধারণা দেওয়া হয়েছিল। প্রথম দিকে প্রচার করা হয়েছিল যে, আলোচনাটি কেবল শুল্ক (ট্যারিফ) ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়। কিন্তু চুক্তিপত্রের বিস্তারিত প্রকাশের পর এর ভয়াবহতা দেখে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। ড. মোয়াজ্জেম প্রশ্ন তোলেন, একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কীভাবে এমন একটি দীর্ঘমেয়াদি ও বিতর্কিত

চুক্তি সই করতে পারে, যার নেতিবাচক দায়ভার ও বিশাল ঋণের বোঝা আগামীর একটি নির্বাচিত সরকারকে বহন করতে হবে। তিনি মনে করেন, বর্তমান সরকারের বড় ধরনের কোনো ভুল বা সমালোচনার জায়গা খুঁজতে হলে এই চুক্তিটিই হবে তার প্রধান উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই চুক্তিকে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার এক ‘নীল নকশা’ এবং ‘দেশ বিক্রির চুক্তি’ হিসেবেও আখ্যা দিচ্ছেন। চুক্তির ধারাগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এতে বাংলাদেশের জাতীয় ক্রয় ও আমদানির ওপর কঠিন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাধ্য করা এবং আগামী ১৫ বছরে ১৫

বিলিয়ন ডলারের মার্কিন এলএনজি (এলএনজি) কেনার বিশাল বোঝা কাঁধে নেওয়া। এছাড়া বছরে ৭ লাখ টন গম ও ১.২৫ বিলিয়ন ডলারের সয়াবিনসহ মোট ৩.৫ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য আমদানির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা দেশীয় কৃষকদের সরাসরি পথে বসিয়ে দেওয়ার নামান্তর বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের শুল্ক পর্যায়ক্রমে তুলে নিতে হবে এবং রাষ্ট্রীয় শিল্প সংস্থাগুলোকে সরকার আর কোনো ভর্তুকি দিতে পারবে না। এর ফলে বিটাক বা চিনিকলের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া মেধা সম্পদ ও কঠোর আইপি আইন কার্যকরের শর্তের কারণে বাংলাদেশের ওষুধ শিল্প সংকটে পড়বে এবং

ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এমনকি গুগল-ফেসবুকের মতো মার্কিন টেক জায়ান্টদের ওপর কোনো ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ আরোপ না করার প্রতিশ্রুতি দেওয়ায় রাষ্ট্র হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বৈদেশিক সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ। চুক্তির ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করতে পারবে। এটি মূলত চীন বা অন্যান্য বাণিজ্যিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। এমনকি নির্দিষ্ট দেশ থেকে পারমাণবিক জ্বালানি বা চুল্লি কেনার ক্ষেত্রেও মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে। ড. মোয়াজ্জেম আরও উল্লেখ করেন, চুক্তিতে ৬০

দিনের নোটিশ দিয়ে সরে আসার সুযোগ থাকলেও এখনো তা করা হয়নি। তিনি মনে করেন, ট্যারিফ সংক্রান্ত এই চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতির সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে। পোশাক খাতের সামান্য সুবিধার মোড়কে পুরো দেশের কৃষি, জ্বালানি এবং সার্বভৌম নীতি-নির্ধারণী ক্ষমতাকে বিদেশের হাতে তুলে দিয়ে দেশকে দীর্ঘমেয়াদী দাসত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা