‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬
     ৫:১৪ পূর্বাহ্ণ

‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ | ৫:১৪ 12 ভিউ
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে গত ২৩শে ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পর আবারও জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। গতকাল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী। তিনি জানান, অস্ত্রোপচারের আগে মিতু শকড অবস্থায় ছিলেন। পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর জটিলতা তৈরি হয়। এসময় তিনি রক্তদাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অন্যতম নেতৃত্বে থাকা ডা. মাহমুদা মিতুর অসুস্থতার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ জনতার কেউ কেউ তার হাতুড়ি হাতে ধানমন্ডি ৩২-এর সেই হাসিমুখের ছবি শেয়ার করে একে ‘অভিশাপ’ আখ্যা দিয়েও পোস্ট করেছেন। এদিকে, জানা গেছে অস্ত্রোপচারের পর আবারও নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া এবং ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসিসহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে বলে জানান

তার স্বামী। ফুসফুসে সংক্রমণ থাকায় আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। মিতুর স্বামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ