ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ বেশ কিছু স্থানে এসব পোস্টার সাঁটানো হয়।
গত রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এসব স্থাপনায় পোস্টার লাগানোর দৃশ্য দেখা গেছে।
ছাত্রলীগের দাবি সম্বলিত পোস্টার সাধারণ শিক্ষার্থীদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি জানার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল ও স্থাপনা থেকে ওই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা
করা হয়েছে।’ তিনি আরও জানান যে, যেসব এলাকায় রাতে পোস্টার লাগানো হয়েছে, সেই সব পয়েন্টের নিরাপত্তাকর্মীদের তলব করা হবে এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হবে। এ ছাড়াও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা এই নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় জাতীয় ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তারা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।