‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ February, ২০২৬

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ February, ২০২৬ |
দেশে পুলিশ হত্যা, ম্যাসাকার ও মব জাস্টিস হবে—তা আগে থেকেই জানতেন ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দায় এড়াতেই ইচ্ছাকৃতভাবে তিনদিন পর দেশে ফিরেছেন তিনি। চিকিৎসার কোনো কারণ ছিল না, দুদিন আগেই দেশে ফেলার সুযোগ ছিল তাঁর। 'কালের কণ্ঠ'-এর টকশো 'কালের সংলাপ'-এ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বিস্ফোরক মন্তব্য। নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে সংঘটিত পুলিশ হত্যা, ম্যাসাকার এবং মব জাস্টিসের মতো ঘটনাগুলো সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগে থেকেই জানতেন বলে বিস্ফোরক দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দায় এড়াতেই ড. ইউনূস ইচ্ছাকৃতভাবে তিনদিন পর দেশে ফিরেছিলেন। সম্প্রতি 'কালের কণ্ঠ'-এর আয়োজিত

টকশো 'কালের সংলাপ'-এ অংশ নিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, "উনি পলিটিক্যাল কাজ করছেন, কিন্তু পলিটিক্যাল দায়টা নিতে চাচ্ছেন না। উনি জানতেন এই তিনদিন বাংলাদেশে পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে, মব হবে। উনি চাইলে দুদিন আগে আসতে পারতেন, এমন কোনো চিকিৎসার ব্যাপার ছিল না। মূলত দায় এড়াতেই উনি তিনদিন পরে দেশে এসেছেন।" জাতীয় পার্টির এই জ্যেষ্ঠ নেতার দাবি, গণঅভ্যুত্থানের পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছিল, সেটি একটি পরিকল্পিত 'প্রোগ্রামের পার্ট' ছিল। ড. ইউনূস এই

পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকলেও তিনি সচেতনভাবে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, "পুরো আন্দোলনের গোড়া থেকেই ডক্টর ইউনূসের ইনভলভমেন্ট ছিল। কিন্তু তিনি বারবার সারপ্রাইজড হওয়ার ভান করেছেন। তিনি জানতেন যে এই অন্তর্বর্তী সময়ে দেশে কী ঘটতে যাচ্ছে, আর সে কারণেই তিনি দেশে ফিরতে কালক্ষেপণ করেছেন।" তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সরকার পরিবর্তনের ঠিক পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যে নজিরবিহীন হামলা ও হত্যার ঘটনা ঘটেছিল, তার সাথে ড. ইউনূসের পূর্ব ধারণার বিষয়টি যুক্ত করে শামীম হায়দার পাটোয়ারীর এই দাবি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ