আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান (শফিক খান) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজউন)। পটুয়াখালী জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা যায়, গত ১১ আগস্ট সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গত ২৭ জুন ২০২৪ তারিখে দুমকি থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ১০) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। গ্রেফতারের পর থেকে তিনি আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন। শফিকুল

ইসলাম খান দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। শফিক খানের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসারীদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্পূর্ণ "মিথ্যা ও হয়রানিমূলক" মামলায় ফাঁসিয়ে তাকে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছিল। অসুস্থ হওয়ার পরও বারবার আবেদন করা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি। তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আবারো কারাগারে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মিথ্যা মামলায় বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দী রেখে, অসুস্থ অবস্থায় জামিন না দিয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠে জুলুম ও নিপীড়ন চালিয়ে শফিক ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।" তারা

এই মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে দাবি করছেন এবং এর সুষ্ঠু বিচার চেয়েছেন। কারা ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পটুয়াখালী জেলা কারাগারে বন্দি থাকাকালে শফিক খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। শফিক খানের এই মৃত্যু দেশে কারা হেফাজতে বন্দিদের মৃত্যুর দীর্ঘ তালিকাকে আরও দীর্ঘ করল। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫ মাসে অন্তত ১৯২ জন

ব্যক্তি কারা হেফাজতে মারা গেছেন। এছাড়াও ২০২৬ সালের প্রথম দিকেও বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি এবং কারাগারে চিকিৎসায় অবহেলা এসব মৃত্যুর অন্যতম কারণ। নিহতদের পরিবারগুলোর অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসার অভাব ও রাজনৈতিক অবহেলার কারণেই তাদের স্বজনদের মৃত্যু হচ্ছে। অন্যদিকে কারা কর্তৃপক্ষের দাবি, এসব মৃত্যুর ক্ষেত্রে কোনো অবহেলা নেই, বরং বন্দিরা বার্ধক্য বা জটিল শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। শফিক খানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারাগারে এভাবে একের পর

এক মৃত্যুর ঘটনা মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।️

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে