ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসি-র সদস্য হয়েছিলেন ড. ইউনূস ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো প্রকাশ বা বাতিল করেননি কেবল মানুষের ভারতবিদ্বেষী আবেগকে কাজে লাগিয়েছেন ড. ইউনূস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, কিন্তু ড. মুহাম্মদ ইউনূস তা পারেননি। উল্টো তিনি ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো বাতিল বা প্রকাশ না করে কেবল দেশের মানুষের ভারতবিদ্বেষী সেন্টিমেন্টকে (আবেগ) কাজে লাগিয়েছেন। সম্প্রতি সমসাময়িক রাজনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে আয়োজিত একটি আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বাধীন ও দৃঢ় পররাষ্ট্রনীতির দৃষ্টান্ত তুলে ধরে মাহবুব কামাল বলেন, "বঙ্গবন্ধু ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি ইন্দিরা গান্ধীকে সৈন্য সরিয়ে

নিতে বলেছিলেন এবং তারা সৈন্য নিয়ে গেছে। এমনকি ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু ওআইসি-র (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সদস্য হয়েছিলেন। ইন্দিরা গান্ধী মাইন্ড করবেন জেনেও তিনি জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে এনেছিলেন।" অন্যদিকে ড. ইউনূসের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। ড. ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন—এমন দাবিকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, "ড. ইউনূস যদি সত্যিই ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন, তাহলে সামিটের সাইডলাইনে একটি সাক্ষাতের জন্য এত দৌড়াদৌড়ি করতেন না। তিনি ভারতের সঙ্গে হওয়া অসম বা দাসত্বমূলক চুক্তিগুলো বাতিল তো করেনইনি, এমনকি দেশবাসীকে দেখানওনি।" মাহবুব কামালের মতে, ড. ইউনূস ভেতরে ভেতরে ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখে

কেবল দেশের মানুষের ভারতবিদ্বেষী আবেগকে (অ্যান্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট) ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। আলোচনায় তিনি আরও উল্লেখ করেন, ড. ইউনূস দেশের পররাষ্ট্রনীতিকে অত্যন্ত বাজে একটি জায়গায় নিয়ে গেছেন। তাঁর আমলের বিভিন্ন গোপন চুক্তি (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) বর্তমানে দেশ শাসনে তারেক রহমানের ঘাড়ে ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই বিদেশি চাপে বাধ্য হয়ে একজন ‘আদর্শহীন’ টেকনোক্র্যাটকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয়েছে বিএনপিকে। বর্তমান যুগকে ‘সত্য-পরবর্তী যুগ’ (পোস্ট-ট্রুথ এরা) আখ্যা দিয়ে তিনি আক্ষেপ করে বলেন, এখন সত্যের চেয়ে ‘ন্যারেটিভ’ বা বয়ান বেশি গুরুত্ব পাচ্ছে এবং এসব মনগড়া বয়ানের আড়ালে প্রকৃত সত্য ঢাকা পড়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ