‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগ ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার। সম্প্রতি একটি টকশো বা সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন—এমনটা আগে জানলে তিনি ছাত্র-জনতার আন্দোলনে রাস্তায় নামতেন না। সাক্ষাৎকারে উপস্থাপক যখন বলেন যে জনগণ ড. ইউনূসকে ক্ষমতায় চাচ্ছে, তখন এর দ্বিমত পোষণ করে আবদুন নূর তুষার বলেন, "ড. ইউনূস কোনো নির্বাচিত বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসেননি। জনগণ কোথায় বলেছিল যে উনাকে চায়? আন্দোলনের সময় তো উনার নাম কোনোদিন শুনিনি।" ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "উনার নাম সেখানে থাকলে আমি রাস্তায় গিয়ে বক্তৃতা দিতাম

না। উনি প্রধান উপদেষ্টা হবেন শুনলে, আমি কোনোদিন রাস্তায় গিয়ে আন্দোলনের পক্ষে দাঁড়াতাম না।" ড. ইউনূসের প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই জানিয়ে তুষার বলেন, অতীত কর্মকাণ্ড বিবেচনায় তিনি রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নন। ড. ইউনূসের অতীতের একটি সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "উনি নিজের মুখে বলেছিলেন, রাষ্ট্র পরিচালনা উনার কাজ না, উনি এটা বোঝেন না। যে জিনিস উনি বোঝেন না, সেই দায়িত্ব উনি নিতে যাবেন কেন? আর না হলে উনি ওই সাক্ষাৎকারে মিথ্যা কথা বলেছিলেন।" এ পর্যায়ে উপস্থাপক ড. ইউনূসের ওই বক্তব্যকে 'বিনয়' হিসেবে উল্লেখ করলে তুষার তার কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, "অসত্য কখনো বিনয় হতে পারে না। বিনয়

হচ্ছে— আমি সাধারণ মানুষ, আমি এই কাজের দায়িত্ব নিতে চাই না, এমনটা বলা। উনি নিজে বলেছিলেন উনি অযোগ্য, তাহলে এখন দায়িত্ব নিচ্ছেন কেন?" সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাক্ষাৎকারের খণ্ডাংশটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই আবদুন নূর তুষারের বক্তব্যের পক্ষে-বিপক্ষে নানা মত দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ