ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
রমজান মাসে মানুষ একটু সস্তায় তেল-ডাল কিনতে ট্রাকের পেছনে ছুটছেন, কেউ ঝুলে পড়ছেন, একজন নারী ছিটকে পড়লেন রাস্তায়। এই দৃশ্য দেখে যদি কারো বুকে একটুও না লাগে, তাহলে ধরে নিতে হবে সেই মানুষ বা সেই সরকারের বোধশক্তি বলে কিছু নেই। বিএনপি এখন ক্ষমতায়। ক্ষমতায় এসেছে ১২ ফেব্রুয়ারির একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাননি, যা ছিল মূলত একটা সাজানো অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সেরে যারা এখন মন্ত্রিত্ব করছেন, তারা রমজান মাসে দেশের মানুষের এই অবস্থা দেখছেন এবং কোনো লজ্জাবোধ ছাড়াই আছেন। বিএনপির জন্মটাই একটু আলাদা। জিয়াউর রহমান সেনানিবাসে বসে এই দলটা তৈরি করেছিলেন, ক্ষমতাকে আঁকড়ে

রাখার হাতিয়ার হিসেবে। সেই দলের ইতিহাসজুড়ে দুর্নীতি, সন্ত্রাস আর পেশিশক্তির রাজনীতি। দলটির শীর্ষ নেতারা বারবার আদালতে দণ্ডিত হয়েছেন, কিন্তু অনুশোচনার চিহ্নমাত্র নেই কখনো। আর এবার জনগণকে একটা নির্বাচনী প্রহসনের সামনে রেখে ক্ষমতার স্বাদ নিচ্ছেন তারা। ক্ষমতায় আসতে না আসতেই বাজার আগুন। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। রমজানে মানুষ একটু স্বস্তি চান, রোজার মাসে পরিবারকে একটু ভালো খাওয়াতে চান। কিন্তু সেই সুযোগ নেই। তাই টিসিবির ট্রাকের পেছনে ভিড়। তাই ছোটাছুটি। তাই ট্রাকের পেছনে ঝুলে পড়া। তাই একজন নারীর রাস্তায় আছড়ে পড়া। এই ছবিগুলো কিন্তু কোনো দুর্ঘটনার ছবি না। এটা একটা সরকারের ব্যর্থতার ছবি। এটা একটা দলের চরিত্রের ছবি, যারা ক্ষমতায় যাওয়ার আগে

প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের জীবন সহজ করবে, বাজার নিয়ন্ত্রণে আনবে, দুর্নীতি থামাবে। ক্ষমতায় বসে এখন সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গেল কেউ জানে না। বিএনপির মন্ত্রীরা এখন গাড়িতে চড়ে, এসিতে বসে বিবৃতি দেন। সেই বিবৃতিতে সংখ্যা থাকে, উন্নয়নের গল্প থাকে। কিন্তু উত্তরার ১২ নম্বর সেক্টরে একজন নারী রাস্তায় পড়ে যাচ্ছেন কারণ তিনি একটু সস্তায় তেল কিনতে চেয়েছিলেন, সেই গল্পটা তাদের বিবৃতিতে নেই। সামনে আরো দিন আছে। রমজান শেষ হবে, কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। যে দল এভাবে ক্ষমতায় আসে, যাদের ভিত্তিটাই দুর্বল, যাদের জনগণের সত্যিকারের ম্যান্ডেট নেই, তারা মানুষের জন্য কতটুকু ভাবতে পারে সেটা আসলে বোঝাই যাচ্ছে। একটা ট্রাকের পেছনে ছোটা মানুষের

দলই বলে দিচ্ছে এই সরকার কতটা কার্যকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ