ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেওয়া পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা যথাযথ পেশাদার মূল্যায়ন ছাড়াই এই পরিবর্তনের সিদ্ধান্ত ‘জোর করে’ চাপিয়ে দেওয়া হয়েছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও বাতিলের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের মতামত, দেশের আবহাওয়া এবং সদস্যদের শারীরিক গঠনের বিষয়টি বিবেচনা না করেই নতুন ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ও তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

আলম চৌধুরীর মেয়াদে নেওয়া এই পরিবর্তনের নকশা অন্য একটি বাহিনীর ইউনিফর্মের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে চিনতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বর্তমানে পরিহিত পোশাকটি দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়: “বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। নতুন ইউনিফর্ম তৈরিতে বিপুল অর্থ ব্যয় করার চেয়ে বাহিনীর আধুনিকায়ন এবং থানা পর্যায়ে যানবাহন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাই বেশি যুক্তিযুক্ত।” বিবৃতিতে এই পরিবর্তনকে একটি ‘ব্যয়বহুল বিলাসিতা’ হিসেবে উল্লেখ করে বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। পোশাকের রঙ বা নকশা

বদলানোর চেয়ে পুলিশ সদস্যদের মন-মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে সংগঠনটি মনে করে। বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে অ্যাসোসিয়েশন বলেছে, ড. ইউনূস ও জাহাঙ্গীরের মেয়াদে নেওয়া এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি যেন দ্রুত পুনর্বিবেচনা করা হয়। তারা মনে করেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো বিবেচনা করে আরও গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ