ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
কক্সবাজারের রামুতে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। রাজনৈতিক মামলায় কারাবন্দি থাকা দুই সহোদর আওয়ামী লীগ নেতা হাতকড়া পরেই অংশ নিলেন তাদের মায়ের জানাজায়।রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কারাবন্দি। তাদের মা মোস্তফা বেগম (৮০) মৃত্যুবরণ করলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি দিয়ে বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জানাজায় আনা হয় দুই ভাইকে। জানাজার মাঠে হাতকড়া পরা অবস্থায় অঝোরে কাঁদতে কাঁদতে তারা বলেন, তাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। তারা কোনো অন্যায় করেননি, কাউকে ক্ষতি করেননি। জীবিত অবস্থায় তারা মাকে শেষবারের মতো দেখতেও পারেননি। কারাগারে

থাকার কারণে সেই শেষ সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছে। এক মামলায় জামিন পেলেই আরেক মামলায় আটক দেখানো হয়েছে। একের পর এক মামলা দিয়ে দুই ভাইকে টানা আড়াই মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এদিকে তাদের বাবা নূর আহমদ গুরুতর অসুস্থ, সংসারে দেখাশোনার কেউ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে পুরো পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে।এই ঘটনায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে, ভোটারবিহীন ক্ষমতার জোরে ক্ষমতায় বসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দমন-পীড়নের রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে মানবিকতা, পরিবার, মৃত্যু—কোনো কিছুরই আর মূল্য নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?