ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬
     ৯:০৮ অপরাহ্ণ

ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:০৮ 6 ভিউ
বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে ড. খলিলুর রহমান এক রহস্যময় নাম। পেশাদার #কূটনীতিক হিসেবে জীবন শুরু করলেও তার প্রকৃত শক্তি নিহিত রয়েছে তার পারিবারিক সংযোগ, আন্তর্জাতিক লবিং এবং অত্যন্ত চতুর, রাজনৈতিক চালের গভীরে। ড. খলিলুর রহমানের ক্ষমতার বড় ভিত্তি হলো তার পারিবারিক আভিজাত্য। তিনি গোপালগঞ্জের বিচারপতি নূরুল হুদার জামাতা এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের (ডাকনাম: শান্তি) মামাতো বোনের স্বামী। ​বিচারপতি লতিফুর রহমানের মা এবং বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী হাজী গোলাম মোরশেদ ছিলেন আপন ফুফাতো ভাই-বোন। এই শক্তিশালী পারিবারিক বলয় খলিলুর রহমানকে রাষ্ট্রযন্ত্রের শীর্ষ স্তরে প্রবেশের সুযোগ করে দেয়। ​২০০১ সালের ‘সিভিলিয়ান ক্যু’ বিচারপতি লতিফুর রহমান ‘তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা’

বইতে জানিয়েছেন, তার মামাতো বোনের স্বামী খলিলুর রহমান ৯/১০ জুলাই (শপথের আগেই) যমুনায় তার সাথে কাজ শুরু করেন। উপদেষ্টাদের তালিকা ও প্রশাসনের ব্যাপক রদবদলের নীল নকশা ড. খলিলুর রহমানের কম্পিউটারেই তৈরি হয়েছিল, যাকে ইতিহাসে ‘সিভিলিয়ান ক্যু’ বলা হয়। ​২০০১ সালে ফেনীতে আওয়ামীলীগ_নিধনের দুই সার্জন—জেলা প্রশাসক এ এফ এম সোলায়মান চৌধুরী ও পুলিশ সুপার হেলাল উদ্দিন বদরীকে খুঁজে বের করে ফেনীতে পোস্টিং করানোর মূল কারিগর ছিলেন ড. খলিলুর রহমান। লতিফুর রহমানের লেখায় এ রকম আরও অনেক মিশন বাস্তবায়নের নেপথ্য কারিগর হিসেবে তার নাম এসেছে। ড. খলিলুর রহমানের ব্যাচমেট নারী কূটনীতিক নাসিম ফেরদৌস তার ‘বসন্ত হাওয়ার দিনগুলো’ বইতে লিখেছেন, ২০০১ সালে UNCTAD থেকে ছুটি

নিয়ে খলিলুর রহমান বিচারপতি লতিফুর রহমানের পররাষ্ট্র বিষয়ক সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। ​ব্যক্তিগত বিতর্ক ও প্রবাস জীবন ড. খলিলুর রহমানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হলো প্রটোকল অফিসার আয়েশা আফসারী (ডাকনাম: নিপা)-র সাথে তার পরকীয়া সম্পর্ক। অভিযোগ রয়েছে, খলিলুর রহমান নিজের প্রভাব খাটিয়ে নিপাকে #নিউইয়র্ক দূতাবাসে পোস্টিং দেন। ​আয়েশা আফসারী নিপার দুই সন্তানের মধ্যে একজন ছিল প্রতিবন্ধী। তিনি সেই সন্তান ফেলে খলিলুর রহমানের সঙ্গে আমেরিকা যাচ্ছেন শুনে — তার স্বামী ব্যবসায়ী জহিরুল ইসলাম জাহান মানসিকভাবে ভেঙে পড়েন। এর জেরে জহিরুল ইসলাম ৫ অক্টোবর(২০০১) রাতে স্ত্রী নিপাকে গুলি করে মেরে নিজে সুইসাইড করেন। এই ঘটনার পর খলিলুর রহমান আমেরিকায় পাড়ি জমান এবং দীর্ঘ ২৩

বছর ‘রজার রহমান’ (#RogerRahman) নামে আমেরিকায় বসবাস করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে ‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক একুশের বিশ্বজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও শেখ হাসিনার ভূমিকা যাদের কাছে একুশ বিপজ্জনক : যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না