কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ |
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর এবার বিভিন্ন স্লোগানে কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পেয়েছে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশ কয়েকজন নেতাকর্মী দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করে নিউমার্কেট এলাকায় যান তারা। কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মীসহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন। এ ব্যাপারে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন,

শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কারা যেন দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে, এমন কিছু আমাদের জানা নেই। শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত