শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ |
অমর একুশে। বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ভাষা আন্দোলন একটি কালজয়ী মাইলফলক। ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই জাতিসত্ত্বার পরিচয় নির্মাণে ভাষা আন্দোলনের সূচনা। রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত করতে গিয়ে, ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর অনেক সহকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুরঘর এই ২১শে ফেব্রুয়ারি। পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও

মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে ২১শে ফেব্রুয়ারির আত্মপরিচয়ের চেতনা। ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালিদের ভাষা শহীদ দিবস হয়ে থেমে থাকেনি, আমাদের সময়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-এর মর্যাদা পেয়েছে। আমরা নিজের ভাষা ও জাতিপরিচয়কে যেমন মর্যাদা দেবো, তেমনি সম্মান করবো পৃথিবীর সকল মাতৃভাষা ও জাতিপরিচয়কে- এটিই ২১শে ফেব্রুয়ারির দর্শন। দুর্ভাগ্যের বিষয়, আজ সংবিধান থেকে বাঙালি জাতিপরিচয় মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে, বাঙালির প্রাণের উচ্চারিত শব্দমালা মুছে ফেলে জোর করে নতুন পরিচিতির অনুপ্রবেশ করানোর পাঁয়তারা চলছে- আমরা উপলব্ধি করছি আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের পাথেয়। আসুন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার

মানুষের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া