ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
ভূমিকম্পে কাঁপল দেশ
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে ওই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা ২৯ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহ-নেত্রকোণার ২৪.৮৭° উত্তর অক্ষাংশ ও ৯০.৭৮° দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি মৃদু শ্রেণির অন্তর্ভুক্ত।
এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ভূকম্পন অনুভূত হয়। ওইদিন ছাতক, সুনামগঞ্জ এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা
হয়। তবে পরপর দু’দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হয়। তবে পরপর দু’দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



