জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ February, ২০২৬

জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ February, ২০২৬ |
গত অক্টোবরে যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে সই করল, এনসিপি তখন সরে রইল। কারণ কী ছিল? স্পষ্ট করে কেউ বলেনি। আর আজ, চার মাস পর, হঠাৎ করে সই করতে যমুনায় হাজির হলো নাহিদ ইসলামের দল। কারণ এবারও স্পষ্ট না, তবে আঁচ করা কঠিন না। সারোয়ার তুষার বললেন, “গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে আইনি ভিত্তি তৈরি হয়েছে।” এই কথার মানে দাঁড়ায়, আগে আইনি ভিত্তি ছিল না বলেই সই করেননি? তাহলে বাকি দলগুলো কী বুঝে সই করেছিল? নাকি এনসিপির কাছে তখন সনদটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়নি, আর এখন হিসাবটা পালটে গেছে? হিসাবটা আসলে খুব সহজ। উচ্চকক্ষ আসছে। সংসদের উপরের ঘরে

জায়গা পেতে হলে এই সনদের বাস্তবায়ন পরিষদে থাকাটা দরকার। তুষার নিজেই বললেন, “আমাদের ছয়জন সেখানে উপস্থিত থাকবেন।” সুতরাং সনদের প্রতি হঠাৎ এই টান আদর্শগত না, এটা অস্তিত্বগত। জুলাই আন্দোলনের পর এনসিপি তৈরি হয়েছিল একটা নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে। তরুণ মুখ, নতুন ভাষা, পুরনো রাজনীতির বিকল্প। কিন্তু রাজনীতির পুরনো অভ্যাসগুলো বড় মজার, নতুন দলের গায়েও সেঁটে যায় দ্রুত। সুবিধামতো অবস্থান নেওয়া, সুবিধামতো বদলানো, এটা তো আমরা চিনি। প্রধান উপদেষ্টার “শেষ দিন” বলে আজকের তারিখটা বেছে নেওয়াটাও চমৎকার। সম্মান প্রদর্শনের এই সময়জ্ঞান কাকতালীয় হওয়ার কথা না। যখন কেউ বিদায় নিচ্ছেন, তখন তার পাশে দাঁড়ানোর ছবিটা তোলা রাজনৈতিক বিনিয়োগের অংশ। বিয়ের অনেক পরে কাবিন পড়ানোর রেওয়াজ

এই অঞ্চলে নতুন না। কিন্তু তাতে সংসারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এনসিপি যে সনদে আজ সই করল, সেই সনদের রাজনীতি কতটা তারা বিশ্বাস করে আর কতটা প্রয়োজনে মানছে, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস