ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি
দেশবাসীসহ মুসলিম উম্মাহমে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, পবিত্র মাহে রমজানের আগমনে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার এই মাস আমাদের ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
বিবৃতিতে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসমালোচনা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ন্যায় ও হক প্রতিষ্ঠার অঙ্গীকার নবায়নেরও সময়। এ মাস আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা। অসহায়, দুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের মূল প্রতিজ্ঞা।
বিবৃতিতে তিনি বলেন,
দেশের মানুষের কল্যাণ এবং শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুন, দেশ ও জাতিকে কল্যাণের পথে পরিচালিত করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
দেশের মানুষের কল্যাণ এবং শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুন, দেশ ও জাতিকে কল্যাণের পথে পরিচালিত করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।



