ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিথ্যা মামলায় কারাবন্দী সতীর্থ ও সহযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর যুবলীগের সংগঠক গোলাম ছামদানী জনি। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর কারাবন্দী নেতাদের পরিবারের বাড়িতে এ খাবার পৌঁছে দেন ।
এসময় গোলাম ছামদানী জনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাদের অনেক সহযোদ্ধা আজ মিথ্যা মামলায় কারাগারে দিন কাটাচ্ছেন। পবিত্র রমজান মাসে তাদের পরিবার যেন কষ্টে না থাকে, সেজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এই দুঃসময়ে কর্মীদের
পরিবারের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’ তিনি আরও উল্লেখ করেন, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের পরিবারকে একা বোধ করতে দেওয়া হবে না। শেখ হাসিনার পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার। উপহার পেয়ে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং একে অপরের বিপদে এগিয়ে আসার আহ্বান জানান।