পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার অনন্য মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র সময় আমাদের শিখিয়ে দেয় আত্মত্যাগ, সাম্য ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এমন এক সময়ে যখন দেশ নানা রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিক্রম করছে, তখন রমজানের অঙ্গীকার আমাদের আরও বেশি সংহত, সহনশীল ও মানবিক হওয়ার আহ্বান জানায়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী মানবিক কর্মসূচি গ্রহণ করেছে। সারাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌর,

কলেজসহ সকল পর্যায়ের সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হচ্ছে- রমজান মাসজুড়ে অসহায়, দুস্থ ও প্রান্তিক মানুষের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ, প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য। বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে, রমজানের প্রকৃত শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অবহেলিত মানুষের কষ্ট লাঘবে সক্রিয় অংশগ্রহণেই এর পূর্ণতা। পবিত্র এই মাসে আমরা ঐক্য, মানবিকতা ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থাকব। সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান