ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম
নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা ‘বাটোয়ারা’র অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী মাহফুজ আলম। তথাকথিত সমঝোতার নির্বাচন মেনে নিয়ে পরবর্তীতে বিরোধিতার ‘নাটক’ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
মাহফুজ আলম তার স্ট্যাটাসে লেখেন, ‘‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।’’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের ত্যাগের কথা স্মরণ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ছাত্রদের সস্তায় ‘বিক্রি’ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘‘দু:খ লাগে, ছাত্রদের জন্য। কত
কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’’ জনগণের ন্যায্য আন্দোলন নস্যাৎ করতে পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে।’’ পরিশেষে দেশের জনগণের সুরক্ষা কামনা করে তিনি লেখেন, ‘‘আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’’ তার এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন।