রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন আত্মগোপনে কিংবা দেশত্যাগ করেছেন, তখন জীবন বাজি রেখে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন একদল রিকশাচালক। পকেটে থাকা শেষ সম্বল ১০০ টাকা দিয়ে খাবার না খেয়ে পতাকা কিনে, নানা হুমকি ও ভয়ভীতি উপেক্ষা করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তারা এই সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে জানান ওই দলেরই এক সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক রিকশাচালক আবেগঘন কণ্ঠে বর্ণনা করছেন সেই মুহূর্তের কথা। তিনি জানান, দলের দুঃসময়ে যখন বড় বড় নেতারা মাঠে নেই, তখন মিজান, রফিক, আবুলসহ তারা কয়েকজন সাধারণ কর্মী সিদ্ধান্ত নেন পার্টি অফিসে জাতীয় পতাকা

ওড়ানোর। হুমকি ও ৭১-এর চেতনা ওই ব্যক্তি জানান, তাদের এই সিদ্ধান্তের পর অনেকেই তাদের ভয় দেখিয়েছেন। বলা হয়েছিল, ‘আওয়ামী লীগের বড় বড় নেতা ও শেখ হাসিনা দেশে নেই। তোমরা রিকশাওয়ালা হয়ে সেখানে গেলে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারাবে।’ তবে এসব হুমকিতে তারা দমে যাননি। বরং ৭১-এর মুক্তিযুদ্ধের গল্প তাদের সাহস যুগিয়েছে। তিনি বলেন, ‘‘আমরা পরামর্শ করলাম, ৭১-এ দাদাদাদির কাছে শুনেছি—মরণপণ যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছেন। আমরাও সিদ্ধান্ত নিলাম, যদি কপালে মৃত্যু থাকে হবে, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর জাতীয় পতাকা আমরা উত্তোলন করেই ছাড়ব।’’ খাবার বাঁচিয়ে পতাকা ক্রয় পতাকা কেনার সামর্থ্যও ছিল না তাদের। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে। ঘটনার দিন

তাদের সঙ্গী মিজানের পকেটে ছিল মাত্র ১০০ টাকা, যা দিয়ে তাদের চা-নাস্তা খাওয়ার কথা ছিল। কিন্তু তারা সিদ্ধান্ত নেন, নাস্তা না খেয়ে ওই টাকা দিয়েই পতাকা কিনবেন। তিনি বলেন, ‘‘মিজানের পকেটে ১০০ টাকা ছিল। আমরা বললাম, চা-পানি খাওয়া লাগবে না, ভাতের ব্যবস্থা পরে হবে। ওই টাকা দিয়েই পতাকা কেনা হলো।’’ জনগণের নীরব সমর্থন ও পতাকা উত্তোলন আবুল ভাইয়ের মাধ্যমে বাঁশ সংগ্রহ করে পতাকাসহ যখন তারা পার্টি অফিসের দিকে এগোচ্ছিলেন, তখন তাদের মনে আতঙ্ক ছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, সাধারণ মানুষ ও পথচারীরা তাদের দিকে তাকিয়ে আছেন। তাদের মনে হলো, জনগণ তাদের এই কাজকে সমর্থন ও ভালোবাসা জানাচ্ছে। জনগণের এই নীরব সমর্থন তাদের

সাহস আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তারা পার্টি অফিসের সামনে বাঁশের মাথায় পতাকা টাঙিয়ে দেন। এরপর সেখানে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। নিজেদের কোনো স্বার্থ নেই উল্লেখ করে ওই রিকশাচালক বলেন, ‘‘আমরা কোনো স্বার্থে আসিনি। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই জীবনের মায়া ত্যাগ করে এই পতাকা টাঙিয়েছি।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান