‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ February, ২০২৬

‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ February, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সাম্প্রতিক কিছু মন্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক নাজনীন মুন্নী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উপদেষ্টার বিরুদ্ধে ‘নির্লজ্জ মিথ্যাচার’ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি কারাগারে আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে নাজনীন মুন্নী লেখেন, একসময় তিনি সৈয়দ রিজওয়ানা হাসানকে ‘বিরাট লড়াকু’ মানুষ হিসেবে পছন্দ করতেন। রিজওয়ানা হাসানের স্বামী যখন অপহৃত হয়েছিলেন, তখন তাঁকে ফিরে পাওয়ার পেছনে সাংবাদিকদের বড় ভূমিকা ছিল। অথচ ক্ষমতায় আসার পর রিজওয়ানা হাসানের আচরণ বিগত সরকারের মন্ত্রীদের চেয়েও ‘দাম্ভিকতাপূর্ণ’ হয়ে উঠেছে বলে

মন্তব্য করেন এই সাংবাদিক। স্ট্যাটাসে নাজনীন মুন্নী প্রশ্ন তোলেন, ‘৩-৪টা মন্ত্রণালয় সামলানোর পর চোখে অন্ধকার দেখেন। সাংবাদিকদের নাকি জেলে যেতে হয়নি... এত নির্লজ্জ মিথ্যাচার কেমন করে করতে পারে প্রকাশ্যে কেউ কে জানে?’ তিনি অভিযোগ করেন, বিগত দিনগুলোতে সাংবাদিকেরা প্রতিটি মুহূর্ত জেলে যাওয়ার আতঙ্কে কাটিয়েছেন। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে নাজনীন মুন্নী আরও লেখেন, ‘নির্বাচনের তিন দিন আগে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করতে পারেন, তবে দায়িত্ব ছেড়ে দেওয়ার এক দিন আগে সাংবাদিকদের মুক্তিও দিতে পারবেন।’ এ সময় তিনি সুনির্দিষ্টভাবে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরসহ আটক সব সাংবাদিকের মুক্তি দাবি করেন। নাজনীন মুন্নী তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, কেবল দলীয় সমর্থনের কারণে কাউকে শাস্তি

দেওয়া যায় না এবং বিশ্বের কোথাও এমন আইন নেই। বর্তমান প্রশাসন যে উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে, তা তাদের আজীবন ঘৃণা করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সেই আতঙ্ক কত ভয়ংকর, নিশ্চয়ই একদিন তিনি (রিজওয়ানা হাসান) বুঝবেন।’ মুহূর্তের মধ্যেই সাংবাদিক নাজনীন মুন্নীর এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যম ও সচেতন মহলে আলোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ