হাইকোর্ট থেকে ৬ বার জামিন হলেও বারবার গ্রেফতার হয়েছেন জেল গেটে – আজ মৃত্যু। এটা হত্যাকান্ড! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

হাইকোর্ট থেকে ৬ বার জামিন হলেও বারবার গ্রেফতার হয়েছেন জেল গেটে – আজ মৃত্যু। এটা হত্যাকান্ড!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
জেলা কারাগারে অসুস্থ হয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম লিপন গাইবান্ধা জেলা কারাগারে,একটি মামলায় দীর্ঘ দিন থেকে বন্দি ছিলেন। ১৫ ফেব্রুয়ারি রোববার মধ্য রাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয় । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে... রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেল কারাগারের জেলার আতিকুর রহমান জানান

তিনি দীর্ঘ দিন যাবৎ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি ছিলেন।এর আগে ও কারাগার থেকে সে চিকিৎসা গ্রহণ করেছেন। উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।, এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,২০১৮ সাল হতে অদ্যবধি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, একটি মিথ্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে তিনি হাজতি হিসাবে জেল বন্দী ছিলেন। জেলে থাকা অবস্থায় রোববার রাত ১ টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায় তিনি বন্দি অবস্থায় মৃত্যু বরণ করেন। তাকে ২০২৪ সালের ৮

ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মালায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরন করা হয়।তিনি দীর্ঘ দিন পর জামিনে মুক্তি পেলে ৫ ফেব্রুয়ারী আবারো জেল গেট থেকে তাকে পুনরায় গ্রেফতার দেখায় পুলিশ সর্বশেষ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে তিনি জেলা কারাগারে ছিলেন। তার মৃত্যুতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে গভীর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য,উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র। পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পরে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম