নওগাঁয় আজব কাণ্ড: মোট ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁয় আজব কাণ্ড: মোট ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
একটি ভোটকেনেন্দ্র মোট ভোটার দুই হাজার ৫৭৮ জন। অথচ দিনশেষে ব্যালট বাক্সে ভোট মিলল তিন হাজার ৪১৪টি! অর্থাৎ মোট ভোটারের চেয়েও ৮৩৬টি ভোট বেশি। ভোটের এমন আজব গণনার একটি ফলাফল বিবরণী (ফরম-১৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নির্বাচনী স্বচ্ছতা ও ফলাফল ব্যবস্থাপনা নিয়ে হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নওগাঁ-১ নির্বাচনী এলাকার ৪৫ নম্বর কেন্দ্র, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ছড়িয়ে পড়া ওই ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তার সিল ও স্বাক্ষরও রয়েছে। ভুতুড়ে ভোটের হিসাব সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ফলাফল শিট বিশ্লেষণ করে গুরুতর অসঙ্গতি দেখা গেছে। বিবরণী অনুযায়ী, ওই কেন্দ্রে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২,৫৭৮। অথচ প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল এই সংখ্যাকে

অনেক ব্যবধানে ছাড়িয়ে গেছে। ফলাফলে দেখা যায়, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মোছা. মাহবুবা আলম পেয়েছেন ১,২২৩ ভোট এবং ‘ধানের শীষ’ প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১,৯৭১ ভোট। শুধুমাত্র এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফলই দাঁড়ায় ৩,১৯৪। যা ওই কেন্দ্রের মোট ভোটারের চেয়েও ৬১৬টি বেশি। এর বাইরে লাঙ্গল প্রতীকে ১১, হাতপাখা প্রতীকে ৪৬ এবং মোটরসাইকেল প্রতীকে ১৬৩ ভোট দেখানো হয়েছে। সব প্রার্থীর ভোট যোগ করলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৩,৪১৪। অর্থাৎ মোট ভোটারের চেয়ে ৮৩৬টি ভোট বেশি কাস্ট দেখানো হয়েছে। যদিও শিটের নিচের অংশে মোট ভোট লেখা হয়েছে ৩,৩৪৮, যা গাণিতিকভাবেও ভুল। একটি কেন্দ্রে মোট ভোটারের চেয়ে প্রায় এক হাজার ভোট বেশি কীভাবে দেখানো হলো,

তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, এটি যদি প্রকৃত দলিল হয়ে থাকে, তবে তা নির্বাচনী ব্যবস্থার বড় ধরনের ত্রুটি বা জালিয়াতির প্রমাণ। আর যদি এটি এডিট করা হয়, তবে তা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ছবি শেয়ার করে বিস্ময় প্রকাশ করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ভোটার যত, ভোট তার চেয়ে বেশি—এমন গণিত কেবল আমাদের দেশেই সম্ভব।’ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম