চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই: সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই: সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
পারিবারিক রাজনীতি বা 'ডাইনেস্টিক পলিটিক্স' নিয়ে সমালোচনার জবাবে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি চাইলে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তার মা (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে গত এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনে অংশ নিতে এবং এমপি হওয়ার জন্য তাগাদা দিচ্ছিলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের পর থেকে চলা পারিবারিক রাজনীতির সমালোচনা করে অনেকেই একে বিদায় জানানোর সময় এসেছে বলে মনে করেন কি না। এর জবাবে সজীব ওয়াজেদ জয় পাল্টা প্রশ্ন রেখে বলেন, "এটা কি পারিবারিক রাজনীতি কারণ আমরা এতে থাকতে চাই, নাকি তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কাউন্সিলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন বলে—সেটাই

আসল প্রশ্ন।" তিনি আরও বলেন, "আমি যদি চাইতাম, তবে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম। আমার মা গত এক দশকেরও বেশি সময় ধরে আমাকে নির্বাচনে দাঁড়াতে, এমপি হতে এবং দায়িত্ব নিতে চাপ দিচ্ছিলেন।" তখন কেন আগ্রহ দেখাননি বা প্রধানমন্ত্রী হননি—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, জীবনে এমন মানুষ আছেন যারা নিজেদের যা আছে তা নিয়েই সুখী। সবাই ক্ষমতা বা অর্থকে অবিরাম লক্ষ্য হিসেবে দেখে না। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "ক্ষমতা বা টাকার প্রতি আমার কখনোই কোনো লোভ ছিল না। আমি কেবল স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেই খুশি।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান