শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
     ৭:৫০ পূর্বাহ্ণ

শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৫০ 13 ভিউ
একটি নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ হলো কিনা, তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার ঢাকার একটি হোটেলে এমন মনোভাব তুলে ধরেন মিশনের প্রধান আইভার্স আইজাবস। বৃহস্পতিবারের নির্বাচনে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কতটা ‘অংশগ্রহণমূলক’ হলো, এদিন তিন সংবাদকর্মীর কাছ থেকে এমন প্রশ্ন আসে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের কাছে। প্রথমবার আইভার্স আইজাবস বলেন, “রাজনৈতিক প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে, তা নিয়ে আমি এটি এভাবে বলতে

পারি, আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। আমাদের আগ্রহের বিষয় হলো নির্বাচনের প্রক্রিয়া। “এর বাইরে ‘ট্রানজিশনাল জাস্টিস’ বা রূপান্তরমূলক বিচার ব্যবস্থা অনেক দেশের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক এবং সংবেদনশীল বিষয়। এর মধ্যে অনেক ইউরোপীয় দেশও রয়েছে। তবে অবশ্যই নির্বাচন হলো সামনে এগিয়ে যাওয়ার পথ। “এই নির্বাচনে আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হলো, এটি ‘অত্যন্ত প্রতিযোগিতামূলক’ ছিল এবং ২ হাজার প্রার্থীর উপস্থিতিতে ভোটারদের সামনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ ছিল ব্যাপক। সেই অর্থে আমি মনে করি এটি (নির্বাচন) বাংলাদেশি গণতন্ত্রের জন্য সত্যিই ‘একটি অগ্রগতির পথ’।” পরে আরেক সাংবাদিক ভোটের হার তুলে ধরে প্রশ্ন করেন, এর মাধ্যমে সকল মত-পথের মানুষের অংশগ্রহণ বোঝায় কিনা? জবাবে আইভার্স আইজাবস

বলেন, “উপস্থিতির বিষয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে এটি কখনো বেশি, আবার কখনো কম হয়েছে। সেই অর্থে আমরা দেখছি যে এই বিশেষ ফল মোটামুটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। আমরা উপস্থিতিকে কেবল শতাংশের দিক থেকে দেখছি না। “কারণ আপনারা সবাই জানেন যে ইউরোপসহ অনেক গণতান্ত্রিক দেশেই ভোটার উপস্থিতি কমে যাচ্ছে। এটি সব গণতন্ত্রের জন্যই একটি বড় উদ্বেগের বিষয়। তাই সংখ্যাই সব নয়। “আর আপনার প্রশ্নের উত্তর হলো, সমাজের সব প্রাসঙ্গিক গোষ্ঠী নির্বাচনে অংশ নিচ্ছে কিনা এবং কাউকে বাদ দেওয়া হচ্ছে কিনা। আমি যেমনটি বলেছি, এই অর্থে অংশগ্রহণমূলক মানে সব রাজনৈতিক এবং সামাজিক গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা, যারা নির্বাচনে তাদের স্বার্থ প্রকাশ করতে চায়। তাই

অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলার সময় কেবল ভোটার উপস্থিতির হারই একমাত্র বিবেচ্য বিষয় নয়।” এ নির্বাচনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ ছিল না; তাদের প্রতীকও বাদ দেওয়া হয়েছিল ব্যালট পেপার থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক