২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু অধ্যায় আছে, যা মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারে না। ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক, অস্থিরতা আর অনিশ্চয়তার প্রতীক হয়ে আছে। আইনশৃঙ্খলার অবনতি, সহিংসতা, সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনা, জঙ্গিবাদের উত্থান, তীব্র লোডশেডিং, সারের সংকট, দ্রব্যমূল্য লাগামহীন সব মিলিয়ে বিএনপি-জামাতের শাসনামলে বাংলাদেশ এক ভয়ংকর অরাজকতার দেশে পরিণত হয়েছিল। সেসময় রাষ্ট্র আগের আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তো পারেইনি বরং কমিয়েছিল। সারাদেশে লোডশেডিং ছিল নিত্যদিনের যন্ত্রণা। বিদ্যুৎ সংকট শিল্প, কৃষি, ব্যবসা সব খাতে নেতিবাচক প্রভাব ফেলেছিল। বিনিয়োগকারীদের আস্থা কমে গিয়েছিল, উদ্যোক্তারা অনিশ্চয়তায় ছিলেন। দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনিক পক্ষপাতিত্ব এসব মানুষ দেখেছে বিএনপি-জামাতের

শাসনামলে। রাষ্ট্রিয়ভাবে দমন-পীড়ন, হত্যা, সংখ্যালঘু ও ভিন্নমতের মানুষের উপর নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছিল। দশ ট্রাক অস্ত্র, ২১শে আগস্টে গ্রেনেড হামলা এগুলো সবই রাষ্ট্রীয় মদদে হয়েছিল। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজ আবার অবৈধ সাজানো নির্বাচনের মাধ্যমে সেই পুরোনো দেশবিরোধী শক্তি আবার রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে। এই দেশবিরোধি শক্তিকে প্রতিহত করতে হবে। ক্ষমতা দখল করতে না করতেই সারাদেশে আবার সহিংসতা শুরু হয়ে গেছে। আবারও প্রতিফলিত হচ্ছে বিএনপি জামাতের সেই চিরাচরিত সন্ত্রাসের রাজনীতি। সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা হচ্ছে। বিভিন্ন জায়গায় বোমা হামলা, গুলির ঘটনা ঘটছে। বোমা বানাতে গিয়ে শক্তিশালী বোমার বিস্ফোরণে কুষ্টিয়ায় ২ জন

নিহত হয়েছে। এগুলো সবই আবার সেই পুরোনো বিএনপি জামাতের দুঃশাসনের আলামত। আমাদের দেশকে বাঁচাতে হলে সবাইকে এক হয়ে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ জানতে হবে। দেশ বাঁচে ঐক্যে। দেশ এগিয়ে যায় আইনের শাসনে। দেশ টিকে থাকে জনগণের অংশগ্রহণে। সহিংসতা বা ঘৃণা নয়, সংগঠিত গণআন্দোলনই ইতিহাস বদলায়। অরাজকতা থেকে রক্ষা করতে দেশবাসী সংগঠিত হোন, বাংলাদেশকে বাঁচান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো মড়ার উপর খাঁড়ার ঘা: হামের প্রাদুর্ভাবের মাঝেই যক্ষ্মা নিয়ন্ত্রণে শঙ্কা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫