‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’

ভিডিওতে নারীর সোজাসাপ্টা উত্তর, দলের প্রতি ভালোবাসার অনন্য নজির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
নির্বাচনের মাঠে নানা সমীকরণ থাকে। কিন্তু কিছু কিছু মুহূর্ত সেই সমীকরণ ছাপিয়ে সামনে আনে দলের প্রতি তৃণমূলের অকৃত্রিম ভালোবাসার চিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এমনই এক দৃশ্য। সেখানে একজন নারী ভোটার গর্বের সঙ্গে নিজের রাজনৈতিক পরিচয় তো দিয়েছেনই, সেই সঙ্গে ব্যালটে দলীয় প্রতীক ‘নৌকা’ না থাকায় ভোট না দেওয়ার কথাও জানিয়েছেন অকপটে। ওই নারীর এমন দৃঢ় অবস্থান ও সোজাসাপ্টা উত্তর নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই নারী কোনো রাখঢাক না রেখেই নিজের আদর্শিক অবস্থানের কথা জানান। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিপোর্টারের প্রশ্নের জবাবে ওই নারী বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, ‘হ্যাঁ, আমি প্রাউডলি (গর্বের সঙ্গে)

বলতে পারি আমি আওয়ামী লীগ সাপোর্টার।’ সাংবাদিক তখন পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি এই কারণে কি ভোট দেন নাই?’ উত্তরে ওই নারী বলেন, ‘হ্যাঁ, এই জন্যই ভোট দেই নাই। যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট? জয় বাংলা!’ সাধারণত রাজনৈতিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক চাপে অনেকে নিজের দলীয় পরিচয় প্রকাশে সংকোচ বোধ করেন। কিন্তু ওই নারী যেভাবে জনসমক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, তা দলের প্রতি তাঁর গভীর আবেগেরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের কর্মীরাই যেকোনো দলের প্রাণশক্তি। ভোটের মাঠে দলীয় প্রতীক না থাকলে একজন সমর্থকের মনে যে আক্ষেপ তৈরি হয়, ওই নারীর বক্তব্যে সেটিই ফুটে উঠেছে। তাঁর এই ‘ভোট না দেওয়া’

মূলত দলের প্রতীকের প্রতি তাঁর শর্তহীন আনুগত্য ও ভালোবাসারই প্রতিবাদী রূপ। আদর্শের প্রশ্নে তিনি যে আপসহীন, তাঁর প্রতিটি বাক্যে তা স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই নারীর রাজনৈতিক সচেতনতা ও দলের প্রতি অবিচল আস্থার প্রশংসা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি