নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ February, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ February, ২০২৬ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিষয়টি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন। এছাড়াও বিএনপির একটি বিশেষ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দলের চেয়ারম্যান ও সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে এই তথ্য জানা গেছে। সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বড় জয়ের পর এই উদ্যোগকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগ থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে। ভারত ছাড়া পার্শবর্তী দেশ হিসেবে স্থিতিশীল বাংলাদেশ সম্ভব নয় সেটা ৫ আগস্টের পর থেকেই বুঝেছিল

বিএনপি। কিন্তু জামায়াত-এনসিপিসহ পাকিস্তানপন্থী দলগুলোর কারণে তারা প্রথমে নীরব ছিল। পরে বাস্তবতা বুঝে তারা নানাভাবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক বিষয়গুলো নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য সহযোগিতা শক্তিশালী করা তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। তিনি আরও জানান, সময় স্বল্পতা থাকলেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর বিষয়ে সরকার আন্তরিক থাকবে। তিনি এই সম্ভাব্য আমন্ত্রণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে সৌহার্দ্যের বার্তা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে চায়। এ প্রসঙ্গে তিনি বহুপাক্ষিক আঞ্চলিক সংগঠন সার্ক এবং বিমসটেক -কে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ইঙ্গিত দেন। প্রতিবেদনে আরও বলা

হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই বার্তা এসেছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর এই নির্বাচনকে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছে বিশ্লেষকরা। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানানো হয়েছে। মোদী এক বার্তায় বলেন, ভারত এবং বাংলাদেশ-এর বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ