ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের নগণ্য উপস্থিতির কথা উল্লেখ করে এক বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষ এই তথাকথিত নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে যে তারা কোনো প্রহসন মানে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এবং দলের কার্যক্রম স্থগিত করে আয়োজিত এই ভোটকে তিনি ‘ভোটারবিহীন প্রতারণা’ হিসেবে বর্ণনা করেছেন। শেখ হাসিনা তার বিবৃতিতে দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে জনগণের ভোটাধিকার ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়েছে। তিনি অভিযোগ করেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি এবং টাকার

বিনিময়ে ভোট কেনাবেচার মাধ্যমে এই নাটকের সূত্রপাত হয়েছিল। এমনকি অনেক জায়গায় এজেন্টদের কাছ থেকে আগেই ফলাফল শিটে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে এবং ব্যালট পেপারে দেদারসে সিল মারা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনের দেওয়া ভোটের পরিসংখ্যান নিয়ে গভীর সংশয় প্রকাশ করে শেখ হাসিনা জানান, তাদের তথ্যমতে সকাল ১১টা পর্যন্ত অর্থাৎ সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়ার হার ছিল মাত্র ১৪.৯৬ শতাংশ। কিন্তু পরবর্তী এক ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টার মধ্যে সেই হার লাফিয়ে ৩২.৮৮ শতাংশে পৌঁছানোকে তিনি সম্পূর্ণ অবিশ্বাস্য এবং অস্বাভাবিক কারচুপি হিসেবে গণ্য করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলে সকালের দিকেই ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি

থাকে, কিন্তু এবার এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার দ্বিগুণ হয়ে যাওয়া স্পষ্টত জালিয়াতির প্রমাণ। শেখ হাসিনা আরও অভিযোগ করেন যে, গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করে তাদের জোরপূর্বক কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সকল প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণ আওয়ামী লীগবিহীন এই নির্বাচন বর্জন করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তার মতে, ভোটগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মানুষের এই অনুপস্থিতিই প্রমাণ করে যে বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এই নির্বাচনকে ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি একে একটি সুপরিকল্পিত প্রহসন বলে দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?