‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ February, ২০২৬

‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ February, ২০২৬ |
দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না, এমনকি বিষয়টি তিনি জানতেনও না—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সীমান্তে পৌঁছানোর পর জানতে পারেন, তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে শেখ হাসিনা ৫ আগস্টের ঘটনাপ্রবাহ, দেশত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, তাকে একপ্রকার ‘বনবাসে’ পাঠানো হয়েছে। ভিডিওর শুরুতে দেশত্যাগের প্রেক্ষাপট নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে। আমি জানতামও না।’ তিনি উল্লেখ করেন, গণভবন যখন ঘেরাও করা হয়, তখন প্রাণহানি এড়াতে তিনি নিরাপত্তারক্ষীদের গুলি

না চালানোর নির্দেশ দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সিকিউরিটি যারা ছিল, তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এল। আমি বললাম, আমি টুঙ্গিপাড়া চলে যাব, আমি থাকবই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে? থাকতে হবে?’ বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি, যথেষ্ট।’ দেশ ছাড়ার বিষয়টি তিনি শেষ মুহূর্তে জানতে পারেন বলে দাবি করেন। শেখ হাসিনা বলেন, ‘আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম, যখন আমি বর্ডার (সীমান্ত) ক্রস করছি, তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো এটার আয়োজনটা বা কীভাবে হলো, সেটাও আমি জানি না। মানে

ওরা একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল।’ ভিডিও বার্তায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ পৈতৃক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবই আমি হারিয়েছি। বাবা, মা, ভাই সব হারিয়েছি। এমনকি ঘরবাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে।’ তবে নিজের ক্ষতির চেয়ে দলীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হওয়া হামলায় বেশি ব্যথিত বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘হারাবার কিছু নেই। এই জন্য ভয়ও নেই, কোনো দুঃখও নেই। কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা-কর্মী বা যারা একটু আওয়ামী লীগ

করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে-পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কী হারালাম, সেটা নিয়ে আমি চিন্তা করি না।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ