গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ February, ২০২৬

গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ February, ২০২৬ |
আজ শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন: 'গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে। ' এই মন্তব্যের জবাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন: "প্রথমত, আপনারা কি পরিবর্তন নিয়ে এসেছেন? সম্মিলিতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একতরফা প্রহসনের নির্বাচন আয়োজন করেছেন। দমন-পীড়নের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন, ক্যাঙারু কোর্টের ট্রায়াল চাপিয়ে দিয়েছেন। জামায়াতকে সরকারের অংশীদার করে পতাকা তুলে দিয়েছেন। ২১ আগস্টের ট্র‍্যাক রেকর্ড, ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জোচ্চুরি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যে কোন নিরপেক্ষ পর্যালোচনাতেই এটি পরিষ্কার ফুটে ওঠে। এখন একতরফা প্রহসনের নির্বাচন করে জামায়াতকে

বিরোধীদলে নিয়ে এসেছেন প্রথমবারের মত। আরেক ফেব্রুয়ারির ইলেকশনে ফ্রিডম পার্টিকে বিরোধীদল বানিয়েছিলেন। ১৯৯৬ সালে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর করেন নি, প্রহসনের নির্বাচন করেছিলেন। ২০০৬ সালে ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করে দুই বছর অনির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিয়েছিলেন। এবার নিষেধাজ্ঞা-দমন-ক্যাঙারু কোর্ট-একতরফা নির্বাচন। কারা কাকে শক্তিশালী করেছে? করছে? দ্বিতীয়ত, জামায়াতসহ উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো বিএনপির কাছ থেকে লাইফলাইন পেয়েছে, তা বিএনপি সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক দুই অবস্থাতেই। তৃতীয়ত, আওয়ামী লীগ সরকার উগ্রবাদ-মৌলবাদ-জঙ্গীবাদ মোকাবেলায় সাফল্যের পরিচয় দিয়েছে। এটা বৈশ্বিকভাবে স্বীকৃত। একইসাথে, ৫ আগস্ট, ২০২৪ পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের মানুষের প্রবল উপলব্ধিতেও এটা রয়েছে। রেজাল্ট শিট আওয়ামী লীগের পক্ষে কথা বলবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ