ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না
রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩
২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা
আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি
শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম
আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে এই শোক জানানো হয়। স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সেল থেকে পাঠানো ওই বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মান্নান খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
আবদুল মান্নান খান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। বর্ণাঢ্য
রাজনৈতিক জীবনে তিনি তিনবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং দুই মেয়াদে দলটির সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি তিনবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং দুই মেয়াদে দলটির সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন।



