চাহিদা বেড়েছে এআই অ্যাপের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

চাহিদা বেড়েছে এআই অ্যাপের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
সারাবিশ্বে অ্যাপ তৈরিতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। ২০২৪ সালের পর কৃত্রিম মেধার কারণে এআইভিত্তিক অ্যাপ তৈরিতে নির্মাতাদের আগ্রহ তৈরি হয়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এআই অ্যাপের চাহিদা শীর্ষে জায়গা করে নিয়েছে। বিশেষজ্ঞ অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তিকে ভবিষ্যতের ওয়ানস্টপ সল্যুশন বলে অভিহিত করেছেন। ফলে অধিকাংশ স্মার্টফোন গ্রাহক এই প্রযুক্তির মাধ্যমে জীবনের কাজ সহজ করতে চাইছেন। ফলে ক্রমে বেড়ে চলেছে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা। প্রকাশিত সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল ২০২৬ রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এতে জানা গেছে, গত বছরে অ্যাপ ডাউনলোডের হিসাবে দ্রুততম গ্রোয়িং ক্যাটেগরির শীর্ষে রয়েছে জেনারেটিভ এআই ঘরানার সব ধরনের অ্যাপ। ২০২৫ সালে আগের বছরের তুলনায় কয়েকটি দেশে জেনারেটিভ এআই

অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন গুণ বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের অ্যাপ ডাউনলোডের সংখ্যা এত বেশি ছিল না। রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহার দ্বিগুণ হারে বেড়েছে। যার জেরে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের চাহিদা এখন ঊর্ধ্বমুখী। নতুন পরিসংখ্যান বলছে, সারাবিশ্বে এআই অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে চ্যাটজিপিটি। তার পরেই জায়গা করে নিয়েছে গুগল জেমিনি, পারপ্লেক্সিটি আর গ্রোকের মতো এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। ২০২৪ সাল থেকে এই তিনটি অ্যাপের চাহিদা তৈরি হয়েছে। সমীক্ষা বলছে, ২০২৫ সালেও সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চ্যাটজিপিটি রয়েছে দ্বিতীয় স্থানে। বিশেষজ্ঞ অনেকে বলছেন, সবার কাছে এআই পরিষেবাকে গ্রহণযোগ্য করতে নির্মাতা সংস্থা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে

কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো বিনামূল্যে বা বিশেষ ছাড়ে প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ। ফলে গত বছরে এসব পরিষেবার অ্যাপের চাহিদা বেড়েছে অপ্রত্যাশিত হারে। অনেকে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে আগের তুলনায় দ্রুত নিজের প্রয়োজন পূরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সমীক্ষা বলছে, সারাবিশ্বে শুধু এআই অ্যাসিস্ট অ্যাপ ছাড়াও মাইক্রোড্রামা প্ল্যাটফর্মের অ্যাপ ডাউনলোডের চাহিদা তৈরি হয়েছে। ভবিষ্যতের ডিজিটাল কাজের সব ধরনের চাহিদা পূরণে এআই অ্যাপ ছাড়া চলা কঠিন হবে– এটি নিশ্চিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট