ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না
কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না। আজ এই দৃশ্য হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকের জীবনের প্রতিদিনকার বাস্তবতা। বিএনপি-জামাতের মব সন্ত্রাসীদের হামলা, বিনা অপরাধে মামলা, গ্রেপ্তার, জামিন পেলেই নতুন কেস এটাই দখলদার ইউনুসের অবৈধ শাসনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
আদালতের কাগজে এখন হয়তো সাদ্দামের জামিন লেখা আছে, কিন্তু বাস্তবে লেখা আছে শোক, কান্না আর কবরের ঠিকানা।
সাদ্দামের মা যখন বলেন, “স্ত্রী-সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, এখন জামিন দিয়ে কী হবে?” এই প্রশ্ন আসলে হাজার হাজার মায়ের কান্নার প্রতিধ্বনি। কত পরিবার আজ অমানবিক নির্যাতনের শিকার, কত শিশু আজ এতিম, কত স্ত্রী আজ
স্বামীহারা..কারণ রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে মানুষকে মানুষ হিসেবে নয়, শত্রু হিসেবে দেখবে। একদিন আগে যদি সাদ্দামের জামিন হতো..একদিন আগে! তাহলে একটা পরিবার বাঁচতে পারত। কিন্তু দখলদার ইউনুসের অবৈধ শাসনে ন্যায়, মানবিকতা বলে কিছু নেই। বর্তমান বাংলাদেশে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা পরিকল্পিত দমন-পীড়ন। আওয়ামী লীগ করলেই যেন অপরাধী, সমর্থন করলেই যেন অপরাধী, কথা বললেই যেন শত্রু। আইন এখানে ন্যায়বিচারের হাতিয়ার না আইন এখানে প্রতিহিংসার অস্ত্র। দখলদার ইউনুসের অবৈধ শাসনে রাষ্ট্র আজ মানুষকে বিচার করে না, জুলুম করে, অত্যাচার করে। পরিবারকে রক্ষা করে না, ছিন্নভিন্ন করে। আর দখলদার ইউনুস নির্বিকারভাবে সেই ধ্বংসের ওপর দাঁড়িয়ে অট্টহাসি হাসে।