ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়
জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায়
বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান
বাগেরহাটে এক হৃদয়বিদারক ঘটনায় কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাবার স্নেহবঞ্চিত অবুঝ শিশুটি আর তার মায়ের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন—বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান নাজিফ।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন জুয়েল হাসান সাদ্দাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ ঘর থেকে মা ও ছেলের
মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, তার কোলের শিশু নাজিফের নিথর দেহ পড়ে ছিল ঘরের মেঝেতে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এটি হত্যা না কি আত্মহত্যা, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে এই মর্মান্তিক ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।’