৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে ৩৬ হাজার ৮০৪ জন, স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত

অনলাইনে আবেদন ও ফি জমা দিতে পারবেন। ২০২৫ সালের ৪ জুন তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে (সমপদে) পুনরায় আবেদনের সুযোগ পাবেন না। তবে উচ্চতর পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন থাকলে তারা আবেদন করতে পারবেন। পদভিত্তিক শূন্যপদের তালিকা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত পোর্টাল (http://ngi.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। উল্লেখ্য, গত বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪১ হাজার শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর