রাউটার সংযোগ দুর্বল হয় যে কারণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ January, ২০২৬

রাউটার সংযোগ দুর্বল হয় যে কারণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ January, ২০২৬ |
ইন্টারনেট সবার কাছেই এখন জরুরি পরিষেবা। কাজের সময় যেন দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়ি বা দপ্তরে রয়েছে ওয়াইফাই রাউটার। কিন্তু সন্তোষজনক গতি নেই। অনেকে আবার মাঝেমধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এমন সমস্যায় ভুগছেন। যে কোনো কাজ হোক বা ইউটিউবে কনটেন্ট দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে পড়ছে ডেস্কটপ পিসি, ল্যাপটপ, স্মার্টফোন ও গ্যাজেটস। অনলাইনে যে কোনো কাজ থেকে শুরু করে বিনোদনের সব উপকরণ রয়েছে ইন্টারনেটে। ফলে বাড়িতেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন ঠিকই; কিন্তু সঠিক ব্যবহার না জানায় পড়েন ঝামেলায়। সংযোগ না এলে কী করবেন রাউটারের এমন সমস্যা সমাধান হবে কীভাবে, তা জানতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন। মূলত রাউটারের অ্য়ান্টেনার কারণে

এমন সমস্যার উদ্ভব হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে দশ মিনিট রাউটার বন্ধ রাখার পরামর্শ দেন গবেষকরা। এতে সমস্যার নিরসন না হলে স্থানীয় কোনো সার্ভিসের দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিতে হবে। রাউটারের খুব কাছে ব্লুটুথ ডিভাইস রাখতে নেই। যদি থাকে, তাহলে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে রাউটার রাখার স্থান বদল করতে পারেন। তাহলে সংযোগের দুর্বলতা অনেকাংশে কমবে। দ্রুতগতি যেভাবে পাবেন সাধারণত যে ঘরে কাজ করছেন, ঠিক সেই ঘরেই রাউটার রাখা প্রয়োজন। দ্রুতগতি নিশ্চিতে যতটুকু সম্ভব উঁচু জায়গায় রাউটার বসাতে হবে। অন্যথায় দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে রাউটার। যন্ত্রটি কোনোভাবে যেন বাঁকা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া রাউটারের

সবকটি অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এর ফলে ঘরের অন্যসব জায়গা ও ঘরে রেডিও সিগন্যাল ঠিকঠাক পৌঁছে যাবে। এসব পরামর্শ মেনে চললে গতি ও সংযোগ সমস্যায় তাৎক্ষণিক সমাধান মিলবে। এসবের পরেও সমস্যা থাকলে রাউটারটি একবার রিসেট করে নিতে হবে। ইন্টারন্যাল বা সার্কিটে কোনো সমস্যা থাকলে এতে তার সমাধান হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা