বইহীন শিক্ষাবর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

বইহীন শিক্ষাবর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
বই উৎসব এখন অতীত: ইউনুস সরকারের অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক | ঢাকা নতুন বছরের প্রথম প্রহর, অথচ দেশের হাজারো শিক্ষার্থীর হাতে নেই নতুন বই। ১ জানুয়ারি মানেই যেখানে একসময় ছিল দেশজুড়ে বই উৎসবের আমেজ আর নতুন বইয়ের ঘ্রাণ, সেখানে ড. মুহাম্মদ ইউনুস সরকারের অধীনে আজ শিক্ষাঙ্গনে শুধুই হাহাকার আর অনিশ্চয়তা। প্রশাসনিক অদক্ষতা আর পরিকল্পনার চরম অভাবে বছরের প্রথম দিনেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে ব্যর্থ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ১ জানুয়ারি সারাদেশে ‘বই উৎসব’-এর মাধ্যমে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা আজ পুরোপুরি ধুলিসাৎ। ইউনুস সরকারের অধীনে শিক্ষা খাতে অব্যবস্থাপনা এমন

পর্যায়ে পৌঁছেছে যে, টানা দুই বছর ধরে ১ জানুয়ারি বইহীন অবস্থায় শিক্ষাবর্ষ শুরু করতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং প্রাথমিকের অনেকেই এখনো পূর্ণাঙ্গ সেট বই পায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং সরকারের ধারাবাহিক ব্যর্থতার ফসল। টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, সময়মতো সিদ্ধান্ত নিতে অক্ষমতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতাই এই সংকটের মূল কারণ। শিক্ষা উপদেষ্টা ও প্রশাসনের পক্ষ থেকে বারবার ‘শিগগিরই বই দেওয়া হবে’ মর্মে আশ্বাস দেওয়া হলেও, শিক্ষাবর্ষের শুরুতে বই না পাওয়ায় সেই আশ্বাসের কোনো বাস্তবিক মূল্য দেখছেন না অভিভাবকরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বই সংকটের দায় স্বীকার না করে সরকার অদ্ভুত সব সমাধানের

কথা বলছে। কখনো বলা হচ্ছে এনসিটিবির ওয়েবসাইটে পিডিএফ দেওয়া আছে, আবার কখনো বলা হচ্ছে ধাপে ধাপে বই যাবে। কিন্তু প্রশ্ন উঠছে—দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, যাদের স্মার্টফোন বা ইন্টারনেট সুবিধা নেই, তারা কীভাবে এই ‘ডিজিটাল’ বিকল্পে পড়াশোনা করবে? শিক্ষাবিদদের মতে, এটি সমস্যার সমাধান নয়, বরং সরকারের দায় এড়ানোর একটি অগ্রহণযোগ্য কৌশল মাত্র। ক্ষমতা গ্রহণের পর ইউনুস সরকার স্বচ্ছতা, দক্ষতা ও সুশাসনের বড় বড় বুলি আওড়ালেও শিক্ষা খাতের এই বিপর্যয় তাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি রুটিন কাজ—বছরের প্রথম দিনে বই বিতরণ—নিশ্চিত করতে না পারা সরকারের অযোগ্যতার নগ্ন প্রমাণ হিসেবেই দেখছেন সচেতন মহল। অভিভাবকদের ক্ষোভ, যে সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার

মতো মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনায় কতটা সক্ষম তা আজ বড় প্রশ্নের মুখে। শিক্ষা খাতের এই বিশৃঙ্খলা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর! যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল ‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও ‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের ১৮ মাস কারাবন্দী ডাবলু সরকার মায়ের মৃত্যুতেও প্যারোল মেলেনি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ আওয়ামী লীগ নেতাদের সিম বন্ধ করে বিক্রির ‘বাণিজ্য’, ছাত্রলীগ নেতা জাকিরের চাঞ্চল্যকর দাবি