কনটেন্ট তৈরিতে যা করতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

কনটেন্ট তৈরিতে যা করতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশে প্রথমবার ক্রিয়েটর ডে উদযাপন করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। এতে কনটেন্ট তৈরির ওপর কর্মশালার লার্নিং সেশনে আগ্রহীরা অংশ নেন। বাংলাদেশে দায়িত্বশীলতার সঙ্গে কনটেন্ট তৈরি ও গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, প্ল্যাটফর্মের টুলস ও কী ধরনের রিসোর্স রয়েছে, তা অবহিত করা ছিল এর প্রধান লক্ষ্য। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন। ইন্টারঅ্যাকটিভ কর্মশালা ও প্যানেলে কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি ও প্ল্যাটফর্মে ইন-অ্যাপ সব ফিচার ব্যবহারের বিষয়ে এসব সেশনে বক্তারা কথা বলেন। বিনোদন, টেলিভিশন, ক্রীড়াঙ্গন ছাড়াও কয়েকটি ক্যাটেগরির ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা উপস্থাপন করেন। কনটেন্টকে অর্থবহ ও মানসম্মত করার বিষয়ে

সরাসরি আলোচনায় অংশ নেন ক্রিয়েটররা। বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা আর তাদের প্রতি এই প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি রয়েছে বলে জানানো হয়। টিকটক সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটিতে প্রতিভাবান ও সৃজনশীল অনেকেই। ক্রিয়েটর দিবসের মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে চেয়েছি। ‍এই কমিউনিটিকে সঠিক নির্দেশনা দিতে আমরা বিশেষভাবে কাজ করব। আগ্রহীরা যেন গুণগত কনটেন্ট তৈরি করতে পারেন, প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন, সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এই কমিউনিটি শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম মানোন্নত করা ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের গল্প বহির্বিশ্বে ছড়িয়ে

দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েশনের জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। এমন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আগ্রহীকে অনুপ্রাণিত করা অব্যাহত থাকবে, যেন তারা নিজের গল্প গুণগত ও তথ্যভিত্তিক করে বিশ্বের অগণিত দর্শনার্থীর কাছে উপস্থাপন করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট