ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র
জামায়াতের আমীরের ইতিহাস বিকৃতি, বিপজ্জনক রাজনীতির পুরোনো কৌশল
জামায়েতের দুই নীতি নারী এবং মুক্তিযুদ্ধ ভীতি
জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিত ভোটার স্থানান্তরের অভিযোগ: আসনভিত্তিক তথ্য চায় বিএনপি
বিএনপির সঙ্গে জামায়াতের পর এনসিপির সংঘর্ষ: ভোটের আগেই ক্ষমতার লড়াইয়ে কি সংঘাত বাড়ছে?
নারী বিদ্বেষ থেকেই কি মনীষার সাথে একই মঞ্চে বসতে আপত্তি চরমোনাই পীর ফয়জুল করিমের?
শেরপুরের ঘটনায় নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াতের আমির
‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক
দেশের বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং সমন্বয়কদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক অটোরিকশা চালক। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সময়ে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি বরং আরও বেড়েছে। তার মতে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও সমন্বয়করা ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়েছেন।
ভাইরাল হওয়া ওই বক্তব্যে রিকশাচালক অভিযোগ করে বলেন, ‘‘ওনারা নাকি ২ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করলেও তারা এলাকার কিছু কাজ করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে। কিন্তু এরা (বর্তমান দায়িত্বপ্রাপ্তরা) তো কোনো কাজই করেনি। ১৪-১৫ মাসের ব্যবধানে এরা এত টাকা দুর্নীতি করল কীভাবে?’’
সমন্বয়কদের জীবনযাপনের হঠাৎ পরিবর্তন নিয়ে প্রশ্ন
তুলে তিনি বলেন, ‘‘যারা মেস থেকে পড়াশোনা করেছে, তাদের অনেকেরই কোনো কর্মসংস্থান নেই। অথচ নেতারা এখন দামি দামি গাড়ি ব্যবহার করছেন। এত অল্প সময়ে তারা কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন? তাদের আয়ের উৎস কী?’’ আন্দোলনে আহত ও নিহতদের প্রতি অবহেলার অভিযোগ এনে তিনি আরও বলেন, ‘‘যারা এই আন্দোলনে জীবন দিল, রক্ত দিল এবং যারা এখনো পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে—তাদের কোনো খোঁজখবর কেউ নিচ্ছে না। বিনিময়ে তারা (নেতারা) ক্ষমতা পেয়ে লাখ লাখ কোটি টাকা কামাচ্ছে। এতে তাদেরই লাভ হয়েছে, সাধারণ জনগণের কোনো উপকার হয়নি।’’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ও
প্রাপ্তির ব্যবধান নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তা অনেকের মনেই দাগ কেটেছে।