চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
মিয়ানমারে একটি চায়ের দোকানে বিমান হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, এক উদ্ধারকর্মী এবং দুজন বাসিন্দা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (০৬ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইং টাউনশিপে দুটি বোমা হামলা চালানো হয়েছে। এর একটি ব্যস্ত চায়ের দোকানে সরাসরি আঘাত হেনেছে। এতে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, হামলার ১৫ মিনিটের মাথায় তারা ঘটনাস্থলে পৌঁছান। সাতজন ঘটনাস্থলেই নিহত হন, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। হামলায় চায়ের দোকানটি ও আশপাশের প্রায় ডজনখানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একজন

জীবিত বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, তিনি তখন দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। বিমানের শব্দ শুনে মাটিতে লুটিয়ে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান। বিস্ফোরণের শব্দ ছিল অসহনীয় জোরে। মাথার ওপর বিশাল আগুনের গোলা দেখেছিলাম। হামলা নিয়ে জান্তার কোনো কর্মকর্তা এএফপির ফোনকলের জবাব দেননি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিহতদের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, বিস্ফোরণে অনেকের মুখমণ্ডল চিনতে না পারায় তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়। এর আগে, গত মে মাসে সাগাইং অঞ্চলে জান্তার আরেক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন শিশু ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ