লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫

লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ |
‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগানেই বৃহস্পতিবার পর্দা উঠল পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে বিশ্বমানের চলচ্চিত্র, নতুন প্রতিভা, বাজার সুবিধা ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা আসর। প্রথম দিনেই রেডসির গালগালিচায় আলো ছড়ালেন একঝাঁক তারকা। হলিউড, বলিউড এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক তারকারা প্রথম দিনেই লাল গালিচায় হাটলেন, অভিবাদন জানালেন এবং গ্রহণও করলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বিশ্ব সিনেমার এই যজ্ঞ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। রেড কার্পেটে উপস্থিত তারকারা উদ্বোধনী রাতে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি; মার্কিন অভিনেত্রী কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা ও উমা থারম্যান;

কিউবান–স্প্যানিশ তারকা আনা ডি আর্মাস; ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া; এবং ব্রিটিশ সঙ্গীতশিল্পী রিতা ওরা। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। মধ্যপ্রাচ্য থেকে সৌদি তারকা সারাহ তাইবাহ উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে। অস্কারজয়ী ব্রডি বলেন, ‘এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ। আমি গর্বিত সৌদি আরবের এই প্রচেষ্টার জন্য—যা শুধু চলচ্চিত্র বা শিল্পেই নয়, বরং তাদের নিজস্ব সংস্কৃতিকে সমর্থন করছে। এই উৎসব বিশেষভাবে কম প্রতিনিধিত্বপ্রাপ্ত নারী চলচ্চিত্রকারদের জন্য দৃশ্যমানতা বাড়াচ্ছে, এবং তরুণ ও অনুপ্রেরণাদায়ক নির্মাতারা সুযোগ পাচ্ছেন।’ আন্তর্জাতিক অতিথি ও বিশেষ সম্মাননা ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও উপস্থিত ছিলেন, যিনি চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুরি

সদস্যরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, ব্রিটিশ অস্কারজয়ী রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো এবং নাওমি হারিস। থিম ও লক্ষ্য এবার ফেস্টিভ্যালের মূল থিম হচ্ছে ‘সিনেমার প্রতি ভালোবাসা (For the Love of Cinema)’। আয়োজকরা জানিয়েছেন এবার ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিল্প কার্যক্রম, নারী চলচ্চিত্রকারদের উপর বিশেষ ফোকাস এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়টি এবার আরও গুরুত্ব পাবে। উদ্বোধনী ছবি ‘জায়ান্ট’ উদ্বোধনী রাতে প্রদর্শিত হলো ব্রিটিশ–ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’, যার পরিচালক রোয়ান আথাল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি।এল মাসরি বলেন, ‘এই ছবি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে। শেফিল্ডে

বড় হওয়া একজন ইয়েমেনি মুসলিম বক্সারের জীবন সংগ্রাম ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্যিই অনুপ্রেরণামূলক।’ বৈচিত্র্যময় প্রদর্শনী ১০ দিনের উৎসবের সময় দর্শকরা ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টির বেশি চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এখানে থাকছে বৈশ্বিক প্রিমিয়ার, আঞ্চলিক ডেবিউ এবং আন্তর্জাতিক শিরোনাম—ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্ম।আরব স্পেকট্যাকুলার প্রোগ্রাম–এ থাকবে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’,হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!