সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্প ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে। বিশ্বের কাছে এই অঞ্চলের গল্প ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে দেশগুলো। সেই ধারায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি—রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ। আগামীকাল (৪ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর পঞ্চম আসর শুরু হচ্ছে। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে রোয়ান আথালের জায়ান্ট। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ

ট্রেইনার ব্রেন্ডান ইংল)। এই দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা। ২০২১ সালে প্রথম আসর থেকে শুরু করে উৎসবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিজ্ঞ আয়োজক, যিনি এর আগে দুবাই ও গাল্ফ ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করেছেন। বিশেষত, এ বছর তার সিনেমা দিয়েই শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন। রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫: পূর্ণাঙ্গ লাইনআপ এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি—এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ, যেখানে তিন

প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে। মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকছে তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত। আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত আলোচিত চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬ এবং হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড। এ ছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি ছবি, যেম-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত এন্ট্রি লেট শিফট এবং কান উৎসবে অংশ নেওয়া দ্য সিক্রেট এজেন্ট। এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ

থাকছে। বিগত বছরের মত এবারের আসরেও থাছেন একঝাকি বলিউড তারকা। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঐশ্বরিয়া রাই থাকছেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবারের রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও হয়েছেন সৌদি চলচ্চিত্র অগ্রদূত ফয়সাল বালতিউর। তিনি মনে করেন, আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে গল্পের জন্ম থেকে রেড কার্পেটে উদযাপন-বই একই প্ল্যাটফর্মে’ ২০২৪ সালে রেড সিতে অংশ নিয়েছিলেন ৩০ হাজার দর্শক। এবার লক্ষ্য ৪০ হাজার দর্শককে যুক্ত করা। দর্শকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে থাকছে-আউটডোর সিনেমা,পরিবারকেন্দ্রিক আয়োজন,১০–১৬ বছর বয়সী তরুণ নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’ উদ্যোগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!