ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫

ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাজ্যের কোম্পানি হাউজের (Companies House) নথিপত্রকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব ও আগামী জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা ২০১৫ সালের একটি কোম্পানি নিবন্ধনের দলিলে তারেক রহমানকে ‘ব্রিটিশ’ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিপত্রে যা পাওয়া গেছে যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন দপ্তরের নথিতে দেখা যায়, ২০১৫ সালের ১লা জুলাই ‘হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড’ (White and Blue Consultants Limited) নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলেন তারেক রহমান। কোম্পানিটির রেজিস্ট্রেশন নম্বর ৯৬৬৫৭৫০। কোম্পানির পরিচালক হিসেবে ‘মিস্টার তারেক রহমান’-এর নাম উল্লেখ করা হয়েছে, যেখানে তার জন্ম তারিখ ২০ নভেম্বর ১৯৬৭। নথির ‘Nationality’

বা জাতীয়তা অংশে স্পষ্ট করে লেখা রয়েছে— 'BRITISH'। তার আবাসের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে কিংস্টন আপন টেমস, ইংল্যান্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার অর্থ হলো, তিনি আইনত যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ব্রিটিশ পাসপোর্টধারী। নির্বাচনে অযোগ্যতার আইনি প্রশ্ন বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচনের অযোগ্য। যেহেতু যুক্তরাজ্যের কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের জাতীয়তা ‘ব্রিটিশ’ হিসেবে লিপিবদ্ধ আছে, তাই আইনজ্ঞরা

মনে করছেন, বর্তমান অবস্থায় তার বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আইনি সুযোগ নেই। দেশে ফেরা ও আইনি জটিলতা তারেক রহমানের দেশে ফেরা নিয়েও রয়েছে আইনি ও প্রক্রিয়াগত জটিলতা। যদি তিনি ব্রিটিশ নাগরিকত্ব ধারণ করে থাকেন, তবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে বা নির্বাচনে অংশ নিতে হলে তাকে প্রথমে ব্রিটিশ পাসপোর্ট ও নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার বা পরিত্যাগ করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। চাইলেই তাৎক্ষণিকভাবে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বাতিল করা যায় না। এর জন্য নির্দিষ্ট আইনি ধাপ পার হতে হয়, যা বেশ সময়ের ব্যাপার। এমতাবস্থায়, তারেক রহমান কবে নাগাদ ব্রিটিশ নাগরিকত্ব (যদি থেকে থাকে) ত্যাগ করে

বাংলাদেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবেন কি না—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর জল্পনা-কল্পনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর